
Position Title: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)
Vacancy:
০৫
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
Job Context
Ref: SEEP-DP/HR/JC-02/2026-27/100
তারিখ: ২৫/০৮/২০২৬
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রমের জন্য সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ:
- ভর্তি, পরিশোধ ও সঞ্চয়সহ সকল রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
- ঋণ বিতরণের পূর্বে ফরম, দলিলাদি, ছবি ও সদস্যের তথ্য যথাযথভাবে যাচাই করা।
- স্টক, বেতন, ছুটি, নগদ ও চেক ইস্যু রেজিস্টার হালনাগাদ রাখা।
- দৈনিক হিসাব সম্পন্ন, ক্যাশ মিলানো ও যাচাইকারীর স্বাক্ষর নিশ্চিত করা।
- অনুমোদিত রিকুইজিশন অনুযায়ী ব্যাংক লেনদেন সম্পন্ন করা।
- অটোমেশন সিস্টেম থেকে রিপোর্ট সংগ্রহ, জেনারেল লেজার ও রেজিস্টারের সাথে মিলিয়ে দেখা এবং প্রয়োজন অনুযায়ী ক্লোজ করা।
- মাসিক ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা।
- সংস্থার নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।
Qualifications and Experience:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (আবশ্যক)। তবে স্নাকোত্তর পাশ/অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Employment Status:
ফুল-টাইম
Additional Requirements:
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
Job Location:
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।
Salary:
শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক বেতন ২৭,০০০ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ২৬,৪৩০ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৭০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ১৬০০ টাকা এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
Compensation & Other Benefits:
- চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Application deadline:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং।
Read Before Apply
- নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্টসহ চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং ২ (দুই) জন জামিনদার মনোনীত করতে হবে।
- যোগদানের সময় নগদ ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। উক্ত জামানত চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। ১ বছরের পূর্বে চাকুরী ছাড়লে জামানত ফেরতযোগ্য নয়।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
- নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে: 🌐 www.seep.org.bd
- সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রের কপি সংযুক্ত করে আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় (Walk-in-Interview) অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো: সিপ নিয়োগ প্রক্রিয়ায় সকল চাকরিপ্রার্থীর জন্য সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিত করে।
আবেদনের সাথে জমা দিতে হবে:
- https://forms.gle/FvKbPEaC9qzcT1km6 এই লিংকটি পূরণ করতে হবে।
- আবেদনপত্র (বরাবর, সহকারী পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ।
- বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিতে হবে, যেখানে প্রার্থীর ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ থাকবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে ২ জন রেফারেন্সদাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে রেফারেন্সদাতা হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানবসম্পদ (HR) বিভাগের একজন প্রতিনিধি এবং প্রার্থীর লাইন ম্যানেজার/সুপারভাইজারের নাম, পদবী, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ থাকতে হবে।”
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের কপি।
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি (যদি থাকে) ।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে)
(উল্লেখিত লিংকটি পূরণ ও কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।)
📝 ইন্টারভিউয়ের সময় মূল কাগজপত্রাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।
সরাসরি আবেদনপত্র জমাদান ও নির্বাচনী পরীক্ষার (Walk-in-Interview) স্থান:
সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ,
বাসা নং-৫ (৩য় তলা), রোড নং-৪, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।
(মিরপুর-১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংক থেকে ৩টি বিল্ডিং পরেই অবস্থান)
📅 নির্বাচনী পরীক্ষার তারিখ, দিন ও সময়:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি., শুক্রবার, সকাল ১০:০০ টা।
প্রধান কার্যালয়:
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
প্রান্তিক প্যরাডাইস টাওয়ার, বাড়িঃ ১০৪ (৩য় তলা), দারুস সালাম, বড় সায়েক, মিরপুর, ঢাকা-১২১৬।
📞 ফোন: +৮৮ ০২ ২২৬৬২৫০০৫
🌐 ওয়েবসাইট: www.seep.org.bd