Posted 3 weeks ago

Position Title: শাখা ব্যবস্থাপক

Vacancy

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

Job Context

Ref: SEEP-DP/HR/JC-03/2026-27/101

তারিখ: ২৫/০৮/২০২৬

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপএকটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রমের জন্য শাখা ব্যবস্থাপক পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ:

  • শাখা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও প্রশাসনিক ব্যবস্থাপনা।
  • কর্মী ব্যবস্থাপনা, নিয়োগ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
  • সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা, পরিদর্শন ও তদারকি।
  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
  • কেন্দ্র ও সদস্য পরিদর্শন, রিপোর্ট প্রস্তুত ও লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ।
  • আর্থিক ব্যবস্থাপনা ও অফিস ব্যয় নিয়ন্ত্রণ।
  • নথিপত্র, রেজিস্টার ও সফটওয়্যার ব্যবস্থাপনা।
  • এলাকার ম্যাপিং ও বিশ্লেষণ, নতুন কার্য এলাকা চিহ্নিতকরণ।
  • দুর্যোগ, শিশু অধিকার ও জেন্ডার ইস্যুতে সংবেদনশীলতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ।

Qualifications and Experience:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  •  পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা সহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীকে বর্তমানে কোনো পিকেএসএফ-সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত থাকতে হবে।
  • বর্তমানে কোনো প্রতিষ্ঠানে উল্লিখিত পদে কর্মরত ননএমন প্রার্থীদের আবেদন বা পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই।

Employment Status:

ফুল-টাইম

Additional Requirements:

  • বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা। যেসব প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।

Job Location:

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।

Salary:

শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০৯ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।

চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ৩৩,২৫০ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৮০০ টাকা, মোটসাইকেল জ্বালানী খরচ বাবদ ২৫০০ টাকা, মোটর সাইকেল মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ ৫০০ এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।

Compensation & Other Benefits

চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ ও পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Application deadline:

          ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং।

Read Before Apply
  • নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্টসহ চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং ২ (দুই) জন জামিনদার মনোনীত করতে হবে।
  • যোগদানের সময় নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। উক্ত জামানত চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। ১ বছরের পূর্বে চাকুরী ছাড়লে জামানত ফেরতযোগ্য নয়।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে: 🌐 www.seep.org.bd
  • সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Application Instructions

আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রের কপি সংযুক্ত করে আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় (Walk-in-Interview) অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো: সিপ নিয়োগ প্রক্রিয়ায় সকল চাকরিপ্রার্থীর জন্য সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিত করে।

আবেদনের সাথে জমা দিতে হবে:

  • https://forms.gle/FvKbPEaC9qzcT1km6 এই লিংকটি পূরণ করতে হবে।
  • আবেদনপত্র (বরাবর, সহকারী পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ।
  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিতে হবে, যেখানে প্রার্থীর ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ থাকবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে ২ জন রেফারেন্সদাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে রেফারেন্সদাতা হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানবসম্পদ (HR) বিভাগের একজন প্রতিনিধি এবং প্রার্থীর লাইন ম্যানেজার/সুপারভাইজারের নাম, পদবী, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ থাকতে হবে।”
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি (যদি থাকে) ।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে)

(উল্লেখিত লিংকটি পূরণ ও কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।)

📝 ইন্টারভিউয়ের সময় মূল কাগজপত্রাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।

সরাসরি আবেদনপত্র জমাদান ও নির্বাচনী পরীক্ষার (Walk-in-Interview) স্থান:

সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ,
বাসা নং-৫ (৩য় তলা), রোড নং-৪, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।

(মিরপুর-১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংক থেকে ৩টি বিল্ডিং পরেই অবস্থান)

📅 নির্বাচনী পরীক্ষার তারিখ, দিন ও সময়:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি., শুক্রবার, সকাল ১১:০০ টা।

প্রধান কার্যালয়:

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

প্রান্তিক প্যরাডাইস টাওয়ার, বাড়িঃ ১০৪ (৩য় তলা), দারুস সালাম, বড় সায়েক, মিরপুর, ঢাকা-১২১৬।
📞 ফোন: +৮৮০২ ২২৬৬২৫০০৫
🌐 ওয়েবসাইট: www.seep.org.bd

Apply For This Job

A valid phone number is required.