
Position Title: ক্রেডিট অফিসার
Vacancy
- ২০
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
Job Context
Ref: SEEP-DP/HR/JC-01/2026-27/99
তারিখ: ২৫/০৮/২০২৬
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রমের জন্য ক্রেডিট অফিসার পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহঃ
- ঋণ ও সঞ্চয় আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।
- সমিতি গঠন, সদস্য নির্বাচন ও ভর্তির কার্যক্রম পরিচালনা।
- সদস্যদের তথ্য যাচাই, ঋণ আবেদন যাচাই ও ঋণ বিতরণে সহায়তা।
- সদস্য ও সমিতির নিয়মিত তদারকি, বকেয়া আদায় ও রিপোর্ট প্রস্তুত।
- নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সদস্য, ঋণী ও সমিতি সংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ।
- সঞ্চয় ফেরত ও কিস্তি সমন্বয় কার্যক্রম সঠিকভাবে সম্পাদন।
- সংশ্লিষ্ট রেজিস্টার ও দলিলাদি হালনাগাদ ও সংরক্ষণ।
- দায়িত্বপ্রাপ্ত এলাকার তথ্য সংগ্রহ, সমস্যা শনাক্তকরণ ও সমাধানে পদক্ষেপ।
- অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রমে শাখা ব্যবস্থাপককে সহযোগিতা।
- সংস্থার নীতিমালা ও নির্দেশনার আলোকে দায়িত্ব পালন।
Qualifications and Experience:
- ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী:
- স্নাতক ডিগ্রি; অথবা
- এইচএসসি/সমমান + এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- অধিক অভিজ্ঞ প্রার্থী:
- স্নাতক ডিগ্রি+ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা
- এইচএসসি/সমমান + এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
Employment Status:
ফুল-টাইম
Additional Requirements:
- ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী: বয়স সর্বোচ্চ ৩২ বছর।
- অধিক অভিজ্ঞ প্রার্থী: বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- মোটরসাইকেল বা সাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যেসব প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
Job Location:
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।
Salary:
- ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী:
শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২২,৮১০ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
চাকুরী স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ২৩,৬১০ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৫০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ১৬০০ টাকা এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
- অধিক অভিজ্ঞ প্রার্থী:
শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২৫,৭১০ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ২৫,২৬২ টাকা। এছাড়াও মাসিক মোবাইল বিল বাবদ ৫০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ১৬০০ টাকা এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।
Compensation & Other Benefits:
- চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ ও পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Application deadline:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং।
Read Before Apply
- নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্টসহ চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং ২ (দুই) জন জামিনদার মনোনীত করতে হবে।
- যোগদানের সময় নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। উক্ত জামানত চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। ১ বছরের পূর্বে চাকুরী ছাড়লে জামানত ফেরতযোগ্য নয়।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
- নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে: 🌐 www.seep.org.bd
- সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রের কপি সংযুক্ত করে আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় (Walk-in-Interview) অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো: সিপ নিয়োগ প্রক্রিয়ায় সকল চাকরিপ্রার্থীর জন্য সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিত করে।
আবেদনের সাথে জমা দিতে হবে:
- https://forms.gle/FvKbPEaC9qzcT1km6 এই লিংকটি পূরণ করতে হবে।
- আবেদনপত্র (বরাবর, সহকারী পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ।
- বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিতে হবে, যেখানে প্রার্থীর ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ থাকবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে ২ জন রেফারেন্সদাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে রেফারেন্সদাতা হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানবসম্পদ (HR) বিভাগের একজন প্রতিনিধি এবং প্রার্থীর লাইন ম্যানেজার/সুপারভাইজারের নাম, পদবী, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ থাকতে হবে।”
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের কপি।
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি (যদি থাকে) ।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে)
(উল্লেখিত লিংকটি পূরণ ও কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।)
📝 ইন্টারভিউয়ের সময় মূল কাগজপত্রাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।
সরাসরি আবেদনপত্র জমাদান ও নির্বাচনী পরীক্ষার (Walk-in-Interview) স্থান:
সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ,
বাসা নং-৫ (৩য় তলা), রোড নং-৪, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।
(মিরপুর-১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংক থেকে ৩টি বিল্ডিং পরেই অবস্থান)
📅 নির্বাচনী পরীক্ষার তারিখ, দিন ও সময়:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি., শুক্রবার, সকাল ৯:৩০ টা।
প্রধান কার্যালয়:
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
প্রান্তিক প্যরাডাইস টাওয়ার, বাড়িঃ ১০৪ (৩য় তলা), দারুস সালাম, বড় সায়েক, মিরপুর, ঢাকা-১২১৬।
📞 ফোন: +৮৮০২ ২২৬৬২৫০০৫
🌐 ওয়েবসাইট: www.seep.org.bd