Posted 1 month ago

Position Title:  ম্যানেজার-অডিট এন্ড কমপ্লায়েন্স

Vacancy: 02

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

Job Context

Ref: SEEP-DP/HR/JC-04/2026-27/127

তারিখ: ১৫/০৯/২০২৬

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপএকটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রম ও অন্যান্য নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপক- অডিট এন্ড কমপ্লায়েন্স পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্ব ও কর্তব্যঃ

১. সংস্থার শাখা, প্রকল্প ও কর্মসূচির বার্ষিক নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

২. আর্থিক, প্রশাসনিক, হিসাব, ক্রয়, মানবসম্পদ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের নিরীক্ষা ও কমপ্লায়েন্স যাচাই করা।

৩. ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণ বিতরণ, আদায়, সঞ্চয়, বকেয়া ঋণ, সদস্য তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা।

৪. সংস্থার আর্থিক লেনদেন, হিসাব ও আর্থিক প্রতিবেদনসমূহের নির্ভুলতা ও যথার্থতা যাচাই করা।

৫. নীতিমালা, বিধি-বিধান, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, বাজেট এবং প্রযোজ্য আইন যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা পরীক্ষা করা।

৬. সম্পদ, নগদ অর্থ, ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ যাচাই করা।

৭. ভুল-ত্রুটি, অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অন্যান্য অসঙ্গতি শনাক্ত করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।

৮. নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের বিষয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ এবং পূর্ববর্তী নিরীক্ষা প্রতিবেদনের ফলোআপ করা।

৯. নিরীক্ষা প্রতিবেদন, কমপ্লায়েন্স প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত ও কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।

১০.ব্যবস্থাপনাকে নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিষয়ে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পরামর্শ প্রদান করা।

১১. সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা করা।

১২. নিরীক্ষা কার্যক্রমে নিরপেক্ষতা, গোপনীয়তা ও পেশাগত সততা বজায় রেখে দায়িত্ব পালন করা।

১৩. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত নিরীক্ষা, কমপ্লায়েন্স ও অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালন করা।

Qualifications and Experience:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম নিরীক্ষা কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

Employment Status:

ফুল-টাইম

Additional Requirements:

  • বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।

Job Location:

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ।

Salary:

শিক্ষানবীশকাল (৩-৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২৯,৯৮৮ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্য ভাতা এবং প্রকৃত যাতায়াত বিল প্রাপ্য হবেন।

চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ৩১,২০৯ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৮০০ টাকা, প্রকৃত যাতা বিল এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্য ভাতা প্রদান করা হবে। অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।

Compensation & Other Benefits

চাকুরী স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Application deadline:

          ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ইং।

Read Before Apply

  • https://forms.gle/xkFhBUkZxKQHcy388 এই লিংকটি পূরণ করতে হবে।
  • আবেদনপত্র/কভার লেটার (বরাবর, সহকারী পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) বরাবর লিখতে হবে।
  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিতে হবে, যেখানে প্রার্থীর ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ থাকবে। (CV) তে রেফারেন্সদাতা হিসেবে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন বা করেন সেই প্রতিষ্ঠানের মানবসম্পদ (HR) বিভাগের একজন প্রতিনিধি এবং প্রার্থীর লাইন ম্যানেজার/সুপারভাইজারের নাম, পদবী, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ থাকতে হবে।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি আনতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতা সনদের কপি।

(উপরের নির্দেশনা অনুযায়ী প্রযোজনীয় কাগজপত্র পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।)

  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে: 🌐 www.seep.org.bd
  • সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
  • সিপ নিয়োগ প্রক্রিয়ায় সকল চাকরিপ্রার্থীর জন্য সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিত করে।

📅 নির্বাচনী পরীক্ষার স্থান, তারিখ ও সময়: ফোন ও ই-মেইল এ জানানো হবে।

প্রধান কার্যালয়:

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

প্রান্তিক প্যারাডাইস টাওয়ার (৩য় তলা), ১০৪ বড় সায়েক, দারুসসালাম, মিরপুর, ঢাকা-১২১৬।

📞 ফোন: +৮৮ ০২ ২২৬৬২৫০০৫
🌐 ওয়েবসাইট: www.seep.org.bd

Apply For This Job